GoldBangla goldbangla.com
সোনা কেনার খরচ ও যাচাই
https://goldbangla.com/
সোনার দাম দিয়ে শুরু করুন
গয়না যে ক্যারেটের, দরও দেখুন সেই ক্যারেটের। প্রকাশিত দাম ও দরের তারিখ দেখে ভরি, আনা বা গ্রামে নিজের ওজন মিলিয়ে নিন। নতুন ঘোষণা না এলে আগের দরই চলতে পারে।
ওজন ও মজুরি দিয়ে ক্যালকুলেটরে মোট খরচ মিলিয়ে নিতে পারেন।
শুধু 916 লেখা দেখেই সিদ্ধান্ত নেবেন না
বিশুদ্ধতার সংখ্যা, পরীক্ষাকেন্দ্রের সিল বা পরিচয় এবং গয়নার সঙ্গে দেওয়া টেস্ট রিপোর্ট মিলিয়ে দেখুন। দোকানের নাম ও রসিদের ক্যারেটও একই হতে হবে। বাংলাদেশের হলমার্ক ও যাচাইয়ের উদাহরণ দেখুন।
সোনার দাম আর গয়নার বিল এক নয়
নিট সোনার ওজন, মজুরি, পাথর ও অন্য খরচ আলাদা করে লিখিয়ে নিন। ভ্যাটসহ দরে একই ভ্যাট আবার যোগ হচ্ছে কি না দেখুন। পুরোনো গয়না দিলে নগদ বিক্রি ও এক্সচেঞ্জের কাটতি তুলনা করুন। টাকা দেওয়ার আগে লিখিত শর্ত ও রসিদ নিন।



